ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ইরফান-সাদিয়ার মাথায় ব্যান্ডেজ, হাতে চোট: কী হয়েছে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইরফান-সাদিয়ার মাথায় ব্যান্ডেজ, হাতে চোট: কী হয়েছে
ছবি: সংগৃহীত

দুজনকে একসঙ্গে এমন অবস্থায় দেখে প্রথম দেখায় যে কারও মনে হতে পারে, বড় কোনো বিপদই বুঝি ঘটে গেছে। হাত ভাঙা, মাথায় ব্যান্ডেজ—অন্যদিকে অভিনেত্রী সাদিয়া আয়মানের মাথাও মোড়ানো সাদা কাপড়ে। তবে বাস্তবের কোনো দুর্ঘটনা নয়, পর্দার গল্পেই এমন পরিস্থিতির শিকার হয়েছেন ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান।

সম্প্রতি নিজেদের এমন একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ইরফান সাজ্জাদ। ছবিটি প্রকাশের পরই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা প্রশ্ন। কী হয়েছে দুজনের? কার হাতে এমন মার খেলেন তারা? অবশ্য সেই রহস্যের কিছুটা নিজেই উন্মোচন করেছেন অভিনেতা।

Advertisement

ছবির ক্যাপশনে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘কে কাকে মারল? বিবাহ বিভ্রাট। আসছে…’। ক্যাপশন থেকেই বোঝা যাচ্ছে, এটি কোনো বাস্তব ঘটনার ছবি নয়; নতুন একটি নাটকের দৃশ্য। নাটকটির নাম ‘বিবাহ বিভ্রাট’। তবে গল্প বা চরিত্র নিয়ে আপাতত বিস্তারিত কিছু জানাননি অভিনেতা।

ছোটপর্দায় ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের জুটি দর্শকের কাছে বেশ পরিচিত। এর আগে তাদের অভিনীত ‘বিষণ্ণ মেঘ’ নাটকটি দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। চয়নিকা চৌধুরী পরিচালিত নাটকটি ইউটিউবে এরই মধ্যে চার মিলিয়নের বেশি ভিউ অতিক্রম করেছে।

এদিকে ইরফান সাজ্জাদকে নিয়মিত দেখা যাচ্ছে ধারাবাহিক নাটক ‘কর্মফল’-এও। মুহিন খান পরিচালিত এই ধারাবাহিকে তার সঙ্গে অভিনয় করছেন দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু (বড় দা মিঠু), আখম হাসান, দীপা খন্দকার, মুনিরা মিঠু ও সামিরা খান মাহিসহ আরও অনেকে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!