ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

ব্রেকআপের পরেও কার্তিকের সঙ্গে অন্তরঙ্গ সারা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭, ১৮ জানুয়ারি ২০২০
ব্রেকআপের পরেও কার্তিকের সঙ্গে অন্তরঙ্গ সারা!
সারা আলি খান এবং কার্তিক আরিয়ান

কেদারনাথ সিনেমায় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে চুম্বন দৃশ্যের মাধ্যমে বেশ আলোচনায় এসেছিলেন সারা আলি খান। কিন্তু নিজের দ্বিতীয় সিনেমা সিম্বা’য় বলিউডের বর্তমান হার্টথ্রব রণবীর সিংকে চুমু খাননি সাইফ কন্যা।

এদিকে কার্তিক আরিয়ানের সঙ্গে ব্রেকআপ হয়ে গিয়েছে সারা আলি খানের। তবে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমায় কার্তিকের সঙ্গে বেশ কয়েকবার চুম্বন করেছেন সারা। শুধু তাই নয় খানিক খোলামেলা লুকেও হাজির হয়েছেন তিনি।

নির্মাতা ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল’র দ্বিতীয় সংস্করণে অভিনয় করছেন সারা ও কার্তিক। সিনেমায় রয়েছে তাদের শয্যাদৃশ্যও। যা দেখে সিনেমাটি নিয়ে দর্শকমহলে বেড়েছে উত্তেজনা।

গতকাল বৃহস্পতিবার ‘লাভ আজ কাল-২’ সিনেমাটির ট্রেলার প্রকাশ পায়। তিন মিনিটের এ ট্রেলারে সারা-কার্তিকের বেশ কয়েকটি চুম্বনদৃশ্য দেখা গেছে। সারা-কার্তিকের অন্তরঙ্গ যে দৃশ্য রয়েছে, তা অবাক করেছে তার ভক্ত-অনুসারীদের।

অবশ্য প্রথম সংস্করণে কোনো শয্যাদৃশ্য না থাকলেও ছিল সারার বাবা সাইফ আলির বেশ কয়েকটি চুম্বনদৃশ্য। দীপিকা পাডুকোন ও গেইসিলি মনেটিরোর অভিনীত সিনেমাটিও পরিচালনা করেছিলেন ইমতিয়াজ আলি।

গল্পের ধারা নিয়ে সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ সারার অনবদ্য অভিনয়কে সাধুবাদ জানাচ্ছেন, কেউবা আবার কার্তিকের সঙ্গে তার চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।

নেহা কর্না নামে একজন ইউটিউবে লাভ আজ কাল-২ সিনেমাটির ট্রেইলারের কমেন্ট বক্সে লিখেছেন- প্রথম ছবিতে বাবা সাইফ চুম্বন দৃশ্যে অসফল হলেও তার মেয়ে সফল হবে। সুন্দর ও সাবলীল উত্তেজনাকর দৃশ্য। সাবাস সারা।

কার্তিকের সঙ্গে সারা রসায়নের বিষয়ে নামিরা শহিদ নামে একজন লিখেছেন- পর্দায় তাদের রসায়নের চেয়ে আসল জীবনে বেশ ভালো হবে। শুভকামনা দুজনকে।

সিনেমায় আসার আগে কার্তিকের সঙ্গে প্রেম ও ডেটে যেতে চান বলে এক অনুষ্ঠানে জানিয়েছিলেন সারা। সিম্বার অভিনেতা রণবীর আরেক অনুষ্ঠানে দুজনের দেখাও করিয়ে দেন।

তাদের মধ্যে ভালোবাসার সম্পর্কও হয়েছিল বলে সংবাদ প্রকাশ পায়। তবে ‘ম্যায়, মেরি পত্নী অর ও’ সিনেমার সুবাদের চাঙ্কি কন্যা অনন্যা পান্ডের সঙ্গে বন্ধুত্ব বাড়ে কার্তিকের। ধারণা করা হচ্ছে, অনন্যার কারণে কার্তিকের সঙ্গে প্রেম ভেঙেছে সারার।

‘লাভ আজ কাল-২’ সিনেমার ট্রেলার:-

ডেইলি-বাংলাদেশ/টিএএস
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!