ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

মেসির শেষ ম্যাচ, আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনির

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪, ৭ অক্টোবর ২০২৬
মেসির শেষ ম্যাচ, আবেগঘন বার্তা পূর্ণিমা-পরীমনির
ছবি সংগ্রহীত

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটিও স্মরণীয় করে রেখেছেন তিনি।

প্রিয় তারকার বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগাপ্লুত হয়েছেন বাংলাদেশের তারকারাও। মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূর্ণিমা, পরীমনি এবং ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ।

মেসিকে ঘিরে দীর্ঘদিনের ভালোবাসা, অসংখ্য স্মৃতি ও বিদায়ের আবেগ উঠে এসেছে তাদের পোস্টে।

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে অনুভূতি প্রকাশ করে পূর্ণিমা লেখেন, জীবনের সব দুঃখের এক পাশে আর অন্য পাশে আর্জেন্টিনার জার্সিতে মেসিকে হয়তো শেষবার দেখার বেদনা। প্রিয় তারকার বিদায় তাকে আবেগাপ্লুত করেছে বলেও তার পোস্টে ফুটে ওঠে।

মেসির বিদায়কে একটি যুগের সমাপ্তি হিসেবে দেখেছেন পরীমনি। এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়।’

মেসিকে ঘিরে নিজের দীর্ঘদিনের স্মৃতিও তুলে ধরেন পরীমনি। আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবার দেখতে গিয়ে তার খেলা দেখার জন্য বহু রাত জেগে থাকা, গোলের পর উচ্ছ্বাস এবং হারের পর কষ্টের মুহূর্তগুলো স্মরণ করেন তিনি।

বিশেষভাবে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের স্মৃতিও তুলে ধরেন পরীমনি। মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখার আনন্দ কখনো ভুলে যাওয়ার নয় বলে উল্লেখ করেন তিনি।

জয়-পরাজয়ের হিসাবের চেয়েও বিদায়ী ম্যাচে নীল-সাদা জার্সিতে মেসিকে শেষবার দেখার অনুভূতিই তার কাছে বড় হয়ে উঠেছে। পরীমনি আরও লেখেন, ‘বিদায় নয়, লিও তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না।’

মেসির বিদায়ী ম্যাচে আবেগ প্রকাশ করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘আমাদের সোনালী যুগের জাদুকর, তোমার যাত্রা শেষ হলেও আমাদের স্মৃতিতে তুমি থাকবে আজীবন! শেষবারের মতো আরও একবার লিওনেল মেসি।’

জাতীয় দলের হয়ে ১২৬তম গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটিও স্মরণীয় করে রেখেছেন মেসি। মাঠের পারফরম্যান্সে যেমন আলো ছড়িয়েছেন, তেমনি তার বিদায়ের মুহূর্ত ছুঁয়ে গেছে বাংলাদেশের তারকাদেরও। তাদের আবেগঘন পোস্টে ফুটে উঠেছে মেসিকে ঘিরে দীর্ঘদিনের ভালোবাসা ও অসংখ্য স্মৃতি।

ডেইলি-বাংলাদেশ/এআর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!