ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

নায়িকা পূর্ণিমার রূপে আছে নেশা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:০৬, ৭ অক্টোবর ২০২৬
নায়িকা পূর্ণিমার রূপে আছে নেশা
পূর্ণিমা ।। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার লাস্যময়ী সুন্দরী নায়িকা পূর্ণিমা। নব্বই দশকের শেষের দিকে থেকে শুরু করে আজ পর্যন্ত তার মোহময় উপস্থিতি দর্শকের হৃদয়ে সমানভাবে দোলা দেয়। দর্শকপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে বারবার আলোচনায় উঠে আসেন এ চিরসবুজ নায়িকা।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় তিনি। তার সৌন্দর্য ও রুচিশীল ফ্যাশন সেন্সও বরাবরই মুগ্ধ করে ভক্তদের। এবার ফেসবুকে একগুচ্ছ ছবি ভক্তদের মাঝে শেয়ার করেছেন তিনি।

মঙ্গলবার বিকেলে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে ‘দম মারো দম’ সিনেমার একটি গানের লাইন ব্যবহার করেছেন পূর্ণিমা। ক্যাপশনে তিনি লিখেন, ‘পাহাড়ি ফুল আমি মৌরানী হায় কেউ জানে না, রূপে আছে নেশা, চোখে ছলনা...’

ছবিগুলোতে পূর্ণিমার পরনে ছিল নান্দনিক জামদানি শাড়ি। খোঁপায় ফুলের মালা, সঙ্গে স্নিগ্ধ সাজ সব মিলিয়ে তার পুরো লুকেই ফুটে উঠেছে বাঙালিয়ানার সৌন্দর্য ও আভিজাত্য। জামদানি শাড়ি, খোঁপায় ফুল আর মায়াবী চেহারার অভিব্যক্তিতে নিজের সৌন্দর্যে অনুরাগীদের মুগ্ধ করলেন এ চিরসবুজ নায়িকা।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!