ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মিতুলের পূজার নাটক 'মাধব ও রাধিকার প্রেম'

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৪৬, ৫ অক্টোবর ২০২৬
মিতুলের পূজার নাটক 'মাধব ও রাধিকার প্রেম'
ছবি: সংগৃহীত

আর মাত্র ক'দিন বাকি শারদীয় দুর্গোৎসবের। এই উৎসবকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে নাট্যাঙ্গনে ব্যস্ততা। সম্প্রতি রাজবাড়ীর মনোরম লোকেশনে নির্মাতা হারুন রুশো নির্মাণ করেছেন খণ্ড নাটক 'মাধব ও রাধিকার প্রেম'। আর এই নাটকে দুই জোড়া জুটির চতুভূর্জ প্রেম চিত্রিত হয়েছে। নাম ভূমিকায় রয়েছেন রানা চৌধুরী ও অলংকার চৌধুরী। আরেক জুটিতে রয়েছেন আফফান মিতুল ও স্বপ্ন। আমানুল হক হেলালের রচনায় এই নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার হবে বিজয়া দশমীর রাতে।

জেলে পাড়ার গল্পে এই নাটকের মাধ্যমে দ্বিতীয়বার জেলে চরিত্রে দেখা মিলবে মিতুলের। এর আগে 'গন্তব্য' সিনেমাতে জেলে চরিত্রে দেখা মিলেছিল এ অভিনেতার।

এদিকে আফফান মিতুল চলতি বছর অভিনয় করলেন ৪টি সিনেমাতে, জাহিদ হোসেনের 'ঢাকাইয়া দেবদাস', সেজানের 'আসল প্রেমিক', সায়মন তারিকের 'সুইট মানে মিষ্টি' এবং অনিক বিশ্বাসের 'শিরোনাম'-এ। চলচ্চিত্রের নিয়মিত অভিনেতা আফফান মিতুল ব্যাটে বলে মিলে গেলে নাটকেও নিয়মিত হতে চান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!