[ খেলা ]
বল টেম্পারিংয়ে দোষী সাব্যস্ত পাকিস্তানি ওপেনার
আহমেদ শেহজাদ
পাকিস্তান জাতীয় দলের ওপেনার আহমেদ শেহজাদের বিরুদ্ধে বল টেম্পাারিংয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। যদিও শাস্তি হিসেবে শুধুমাত্র জরিমানা দিয়েই পার পাচ্ছেন এ তারকা ক্রিকেটার।
পাকিস্তানের ঘরোয়া কায়েদ-ই আজম টুর্নামেন্টে বল বিকৃতির কাজটি করেন সেন্ট্রাল পাঞ্জাবের অধিনায়কত্বের দায়িত্ব পালন করা শেহজাদ। টুর্নামেন্টে সিন্ধুর বিপক্ষে একটি ম্যাচে বলের আকৃতি পরিবর্তন করেন শেহজাদ।
ম্যাচ রেফারির অভিযোগের পরিপ্রেক্ষিতে সেটির তদন্তে নামে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তদন্তে শেহজাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে। পিসিবি তাদের টুইটার অ্যাকাউন্টে জানায়, ‘অনিয়মের মাধ্যমে বলের আকৃতি পরিবর্তনের অভিযোগে সেন্ট্রাল পাঞ্জাবের অধিনায়ক আহমেদ শেহজাদকে দোষী সাব্যস্ত করা হয়েছে।’
দোষী প্রমাণিত হলেও, কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি শেহজাদকে। ছোট শাস্তিতেই পার পেয়ে যাচ্ছেন তিনি। ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!