ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ কি অসুস্থ? মুখ খুললেন ছেলে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৪২, ২ মে ২০২০
বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ কি অসুস্থ? মুখ খুললেন ছেলে
নাসিরুদ্দিন শাহ

প্রথমে ইরফান খান, পরে ঋষি কাপুর। একের পর এক নক্ষত্র পতনে বেরঙিন বলিউড। ঋষি কাপুরের মৃত্যুর খবরে যখন স্তব্ধ বলিউড, সেই সময় নাসিরুদ্দিন শাহের শরীর নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। এমনকী, বর্ষীয়ান অভিনেতা হাসপাতালে ভর্তি বলে খবর ছড়াতে শুরু করে। 

নাসিরুদ্দিন শাহের শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন ছড়াতেই মুখ খোলেন অভিনেতার ছেলে ভিভান।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভিভান জানান, তার বাবা ভাল আছেন। বাবার শরীর নিয়ে যে খবর ছড়িয়েছে, তা গুজব। ইরফান ভাই এবং চিন্টু জি-র আত্মার শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি এই কঠিন সময়ে প্রয়াত দুই অভিনেতার পরিবার যাতে মনের শক্তি পায়, সেই কামনাও করেন অভিনেতা-পুত্র।

Advertisement

তবে শুধু নাসিরুদ্দিন শাহের ছেলেই নন, অভিনেতার ভাইজিও বিষয়টি নিয়ে মুখ খোলেন। তার কাকা মুম্বাইয়ের বাড়িতে সুস্থ আছেন। নাসিরুদ্দিন শা তার স্ত্রী রত্না পাঠক শাহের সঙ্গে সুস্থ আছেন বলেও অভিনেতার ভাইজি জানান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!