বৃহস্পতিবার দুপুরে অনিয়মের সত্যতা পাওয়ায় জরিমানা ও নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. আজিজুর রহমান মজুমদার জানান, অভিযানে ক্লিনিকের লাইসেন্স নবায়ন, পরিবেশ ছাড়পত্র, ফায়ার সার্ভিসের অনুমোদন, পরীক্ষা-নিরীক্ষার রিএজেন্টের মেয়াদ, সিজারের অনুমোদন পাওয়া যায়নি। এছাড়া অপারেশন থিয়েটারের পরিবেশ নিন্মমানসহ পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব রয়েছে।
.png)
তিনি আরো জানান, রোগী রাখার কেবিনগুলো ছোট ও অপরিষ্কার। এছাড়া সেবাগ্রহীতাদের থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। সব অনিয়ম প্রমাণিত হওয়ায় ক্লিনিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, হাসপাতালে ভর্তি রোগীদের কথা বিবেচনা করে সাতদিন পর ক্লিনিকটি সীলগালা করা হবে। এ সময় নতুন করে রোগী ভর্তি না করতে নির্দেশনা দেয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা. আবু তাহের পাটোয়ারী স্বপনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।