প্রিয়াঙ্কা থেকে সানি, বলি কুইনদের গাড়ির দাম জানলে চোখ উঠবে কপালে
নামজাদা অভিনেত্রী তারা। তাদের বিলাসবহুল জীবন সাধারণ মানুষের স্বপ্ন! তাদের দামি গাড়ির ব্যবহার স্বাভাবিক। তবে কখনো ভেবেছেন প্রিয়াঙ্কা-দীপিকা-আলিয়ারা এত দামি গাড়ি ব্যবহার করেন! তাদের গাড়ির দাম জানলে চমকে যাবেন-
প্রিয়াঙ্কা চোপড়া
এখনো পর্যন্ত একমাত্র ভারতীয় অভিনেত্রী যার রোলস রয়েস রয়েছে। তার একটি রোলস রয়েস গোস্ট রয়েছে। এর দাম কত জানেন? ৫ কোটি ২৫ লাখ টাকা! গাড়ির বাইরেটা কালো ভিতরটা লাল রঙের। প্রিয়ঙ্কা বর্তমানে বেশিরভাগটা বিদেশেই কাটান। তবে দেশে ফিরলেই সাধের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েন।
.png)
দীপিকা পাডুকোন
বলিউডে প্রিয়াঙ্কার পরই দীপিকার নামোচ্চারণ হয়ে থাকে। দীপিকার একটি দামি সেডান রয়েছে। তিনি মার্সিডিজ এস ৫০০ ব্যবহার করেন। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬৭ লাখ টাকা।
ঐশ্বর্য রায়
প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য মার্সিডিজ এস-ক্লাসের গাড়ি ব্যবহার করেন। গাড়িটি সিলভার রঙের। এটাই ঐশ্বর্যের প্রিয় গাড়ি। এর দাম? ১ কোটি ৪১ লাখ টাকা।
আলিয়া ভাট
গাড়ির প্রতি আলিয়ার আলাদা সখ রয়েছে। তাই গ্যারাজে একাধিক গাড়ি রয়েছে তাপ সংগ্রহে। তবে ছবিতে যে গাড়িটা দেখা যাচ্ছে, এটাই আলিয়ার সংগ্রহের সবচেয়ে দামি গাড়ি। এটা রেঞ্জ রোভার ভোগ। দাম ১ কোটি ৭৪ লাখ টাকা।
সোনম কাপুর
সোনম কাপুরকে বেশিরভাগ সময়ে এই গাড়িটা চড়তেই দেখা যায়। এটা মার্সিডিজ বেঞ্চ এস ৪০০। অনিল কাপুরের মেয়ে সোনমকে এ গাড়িটা উপহার দিয়েছিলেন। এর দাম ১ কোটি ২৮ লাখ টাকা।
মালাইকা অরোরা
আলিয়ার মতো মালাইকারও রেঞ্চ রোভার ভোগ রয়েছে সংগ্রহে। তার গাড়িটার রং নীল। দাম ১ কোটি ৭৪ লাখ টাকা।
অনুষ্কা শর্মা
রেঞ্জ রোভার ভোগ নিয়ে ঘুরে বেড়ান বিরাট পত্নী অনুষ্কাও। এই গাড়িটা তার সবচেয়ে প্রিয়। তবে অনুষ্কার রেঞ্জ রোভারের দাম ২ কোটি ২৭ লাখ টাকা।
মল্লিকা শেরাওয়াত
এই গ্যালারিতে যত জন বলিউড নায়িকার উল্লেখ রয়েছে, জানেন কি তাদের মধ্যে মল্লিকাই সবচেয়ে দামি গাড়ি চড়েন? ল্যাম্বারগিনি আভেনটাডর। সাদা রঙের তার এই ল্যাম্বারগিনির দাম ৫ কোটি টাকা।
করিনা কাপুর
আলিয়া আর মালাইকার মকো করিনাও রেঞ্জ রোভার ভোগ চড়েন। তার একাধিক গাড়ির মধ্যে এটাই বর্তমানে তার সবচেয়ে পছন্দের গাড়ি। দাম ১ কোটি ৭৪ লাখ টাকা।
সানি লিওন
মাসেরাটি ব্যবহার করেন সানি। গাঢ় নীল রঙের তার গাড়িটার দাম ১ কোটি ৪০ লাখ টাকা। সানির এই গাড়ির বিশেষত্ব হল সারা বিশ্বে গাড়িটার মাত্র ৪৫০টা ইউনিট তৈরি হয়েছে। তারই একটা সানির সংগ্রহে।