নাশকতাকারীদের ছাড় দেওয়া হবে না: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গোপনে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। রাজনৈতিকভাবে মোকাবিলার অর্থ রাস্তায় সংঘাতে জড়ানো নয় বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জিয়া পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।
.png)
তিনি বলেন, যারা গোপনে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করার অর্থ রাস্তায় মারামারি করা নয়।
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে এবং সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ায় মোকাবিলা করা হবে বলেও সতর্ক করেন বিএনপির এই নেতা।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়েই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হয়েছে। জনগণের আন্দোলনের মুখেই ফ্যাসিস্টরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।