বোয়ান এবং তার সংস্থা ‘দ্য ওশান ক্লিনআপ’ তাদের ইন্টারসেপ্টার যন্ত্রের সাহায্যে প্রশান্ত মহাসাগরের বিপুল পরিমাণ বর্জ্য পরিষ্কার করেছিলেন। আর সেই কাজ করতে গিয়েই তারা দেখেছিলেন নদীগুলোর দুরবস্থা। ওই নদীগুলো থেকেই প্লাস্টিক বর্জ্য এসে সমুদ্রে পড়ছে। এবার সেই নদীগুলোকেই পরিষ্কার করার লক্ষ্যে এগোচ্ছেন বোয়ান।

.png)
তাদের ব্যবহৃত যন্ত্রটিও পরিবেশবান্ধব, তাই এর থেকে দূষণ হওয়ারও সম্ভাবনা নেই। বোয়ানের পরিকল্পনা, ২০২৫-এর মধ্যে বিশ্বের এক হাজার নদীকে প্লাস্টিকমুক্ত করার। এরইমধ্যেই কুয়ালালামপুরের ক্লাং নদীতে এই পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন তারা।