ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:৩৮, ৩ মে ২০২০
নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ
নদীতে গোসল করতে নেমে এক ব্যাক্তি নিখোঁজ

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বালু উত্তোলনের ড্রেজারের গর্তে পড়ে স্বপন চন্দ্র সরকার নামে এক ব্যাক্তি নিখোঁজ রয়েছে। রোববার সকাল ১০টার দিকে গোসল করতে নামলে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা খবর পেয়ে পুলিশকে খবর দিলে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার কাজে নামে। পরবর্তীতে দুপুর ১২টায় ময়মনসিংহ থেকে একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়। দুপুর ২টা পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি ডুবরি দল।

নিখোঁজ স্বপন পৌরসভার সাধুপাড়া এলাকার কুমুত চন্দ্র সরকারের ছেলে। তিনি বিভিন্ন সাইনবোর্ড লেখার কাজ করতেন।

Advertisement

স্থানীয়রা জানায়, সকালে গোসলের সময় পাশেই গোসল করা দুই নারী তাকে ডুবতে দেখে চিৎকার করলে প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়া হয়। 

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহাবুবুল আলম জানান, নদীতে স্রোত থাকায় উদ্ধারে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে ময়মনসিংহের ডুবুরি দল যেহেতু উদ্ধারে নেমেছে আশা করছি দ্রুতই উদ্ধার কাজ সম্পন্ন হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!