ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দর্শনার্থীদের জিম্মি করে সর্বস্ব লুট, অস্ত্রসহ ছয়জন ধরা

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৯, ৭ ফেব্রুয়ারি ২০২০
দর্শনার্থীদের জিম্মি করে সর্বস্ব লুট, অস্ত্রসহ ছয়জন ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতীতে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার গারো পাহাড়ের গজনী অবকাশ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- গজনী অবকাশ এলাকার ফেমিসন সাংমার ছেলে কইয়েন, অনুকূল সাংমার ছেলে লিকি, ধানশাইলের জহুরুল ইসলাম, রামেরকুড়ার আনোয়ারুল ইসলাম শিক্কু, ডাকাবরের জয়নাল মিয়া ও আয়নাল হক।

Advertisement

ঝিনাইগাতী থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, ৩১ জানুয়ারি রংপুর থেকে গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে আসেন দর্শনার্থীরা। পরে তাদের জিম্মি করে মোবাইলসহ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় মামলা হলে বুধবার উত্তর ধানশাইল চকপাড়া এলাকার জাকির হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যমতে বৃহস্পতিবার রাতে গজনী অবকাশ এলাকায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ছিনতাইসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!