ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালপুরে ৪০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬
লালপুরে ৪০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত আসামি মো. নাজমুল হোসেন।

নাটোরের লালপুরে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ে ব্যবহৃত ১টি মোবাইল ফোনসহ মো. নাজমুল হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) আল মাসুমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫:১০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে। লালপুর থানাধীন গোপালপুর পৌরসভার গোপালপুর রেলগেট সংলগ্ন 'মকসেদ শপিং কমপ্লেক্স'-এর সিঁড়ির ওপর থেকে হাতেনাতে আটক করা হয় নাজমুলকে। আটককালে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও মাদক কেনাবেচায় ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
​গ্রেপ্তারকৃত আসামির পরিচয়— মো. নাজমুল হোসেন (৩৫), পিতা: মো. ইব্রাহীম হোসেন, মাতা: মোছা. নাজমা বেগম। তার বাড়ি লালপুর থানার পোকন্দা (পূর্ব) গ্রামে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানায়, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!