[ দেশজুড়ে ]
ছেলের আকিকা না দিয়েই চলে গেলেন বাবা!
প্রতীকী ছবি
পটুয়াখালীতে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় মো. রিপন প্যাদা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার লোহালিয়া ইউপির কাঁকড়াবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বরাতে প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে রিপন প্যাদা তার শিশুপুত্রের আকিকার জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে শহরে যান। কাজ শেষে একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে নিজ গ্রামের বাড়ি ইদ্রাকপুরে রওনা হন। পথে কাকড়াবুনিয়া গাজীবাড়ি অতিক্রমের সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলির নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই রিপন প্যাদার মৃত্যু হয়। আহত হন চালক রুবেল।
সদর থানার এসআই মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। পরে নিহতের স্ত্রী পারভীন আক্তার ডিসির কাছে আবেদন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন সম্পন্ন করেন। এ ঘটনায় নিহতের পরিবারকে ট্রলির মালিক সালাম শিকদার পৌনে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!