ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

চুলে কালার বা স্ট্রেট করালেই স্তন ক্যান্সারের ঝুঁকি

গবেষণার তথ্য
স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩, ১৮ ডিসেম্বর ২০১৯
চুলে কালার বা স্ট্রেট করালেই স্তন ক্যান্সারের ঝুঁকি
ছবি: সংগৃহীত

চুলে কালার বা রং করালে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় এমনই দাবি বিশেষজ্ঞদের। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের একটি গবেষণায় সম্প্রতি সামনে এসেছে, পারমানেন্ট হেয়ার কালার নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে।

২০১৯’র ডিসেম্বরে অনলাইনে প্রকাশিত ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্যান্সারের এই রিপোর্টের দাবি, পারমানেন্ট হেয়ার ডাই নারীদের স্তন ক্যান্সারের প্রবণতা প্রায় ৯ শতাংশ বাড়িয়ে তোলে।

বিশেষ করে, আফ্রিকা ও আমেরিকার নারীদের উদাহরণ টেনে ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। তারা দাবি করেছেন, নারীরা প্রতি ৫ থেকে ৮ সপ্তাহ বা তার বেশি সময় পর পর পারমানেন্ট হেয়ার ডাই করালে স্তন ক্যান্সারের ঝুঁকি ৬০ শতাংশ বেড়ে যায়।

তবে সেমি পারমানেন্ট বা টেমপোরারি ডাই কখনোই এর মধ্যে পড়ে না। এগুলো ব্যবহারে ক্যান্সারের প্রবণতা বাড়বে না। গায়ের রং কালো হলে পারমানেন্ট হেয়ার ডাই-এ ৬০ শতাংশ ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। গায়ের রং ফর্সাদের এক্ষেত্রে ঝুঁকি বাড়বে ৮ শতাংশ।

পারমানেন্ট ডাই-এ ব্যবহারকারী কেমিক্যাল কি একেবারেই নিষিদ্ধ করা উচিত? বিশেষজ্ঞরা তা নিয়ে নিশ্চিত কিছু না বললেও, এ নিয়ে আরো গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তারা। একইসঙ্গে বলা হয়েছে, যারা প্রতি ৫ থেকে ৮ সপ্তাহে চুল স্ট্রেট করান তাদেরও ৩০ শতাংশ বেশি স্তন ক্যান্সারের প্রবণতা রয়েছে।

সূত্র: মেডিকেলনিউজটুডে

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!