ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চকরিয়ায় ২০ টাকা চুরির অভিযোগে শিশুকে মারধর, শিক্ষক গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ৭ অক্টোবর ২০২৬
চকরিয়ায় ২০ টাকা চুরির অভিযোগে শিশুকে মারধর, শিক্ষক গ্রেপ্তার
চকরিয়ায় শিশুকে মারধর ও নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় ২০ টাকা চুরির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষার্থীকে মারধর, অবরুদ্ধ করে রাখা এবং মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (৭ অক্টোবর) বিকেলে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আরিফ উল্লাহ (২৩) চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার চকরিয়া তানযীমুল কুরআন হিফজ মাদ্রাসার শিক্ষক। তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের জুম্মাপাড়ার বাসিন্দা শহিদুল্লাহর ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, চিরিংগা মাস্টারপাড়া এলাকার ওই মাদ্রাসায় পড়াশোনা করা ১০ বছর বয়সী এক শিশুকে টাকা চুরির অভিযোগে মারধর ও নির্যাতন করা হয়। অভিযোগ অনুযায়ী, শিশুটিকে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত, গলা চেপে ধরা, কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি মাথার চুল কেটে দেওয়া হয়।

পরে খবর পেয়ে পুলিশ শিশুটিকে আহত ও অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাকে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেন।

ওসি আরও জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আরিফ উল্লাহকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!