ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

দূতাবাসে গেলেও শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৬, ২৪ নভেম্বর ২০২৬
দূতাবাসে গেলেও শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা বাংলাদেশের কোনো দূতাবাস বা মিশনে গেলেও তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আসুক না! দেশে এলে তাকে গ্রেপ্তার করা হবে, জেলে পাঠানো হবে। ব্যাস। তিনি বাংলাদেশের যেখানেই যাবেন, সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে।’

শামা ওবায়েদ বলেন, কেউ মানবতাবিরোধী অপরাধ করলে তার পাসপোর্ট বাতিল হয় এবং নতুন করে পাসপোর্ট দেওয়া হয় না। এটি বর্তমান সংবিধানেই রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য আসামিদের ব্যাপারে যে বিধান আছে, তার ব্যাপারেও একই নিয়ম হবে। তাই এ আলোচনা করে সবার সময় নষ্ট হচ্ছে।’

ব্রিফিংয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সাইবার সুরক্ষা আইন নিয়ে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে আপত্তিগুলো খতিয়ে দেখা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!