ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ শিক্ষা ]

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কোন স্তরে কত দিন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:১৬, ২৪ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কোন স্তরে কত দিন
ছবি: সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বর মাসে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসার ছুটির সময়সীমা এক নয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রকাশিত বর্ষপঞ্জি এবং বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদে রয়েছে পার্থক্য।

প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন অবকাশ। ২০ ডিসেম্বর রোববার হওয়ায় এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

শীতকালীন অবকাশ শেষ হবে ২৯ ডিসেম্বর মঙ্গলবার। এর মধ্যে ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ছুটি থাকবে।

সব মিলিয়ে সাপ্তাহিক ছুটিসহ প্রাথমিক বিদ্যালয়ে টানা ১২ দিনের ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, ডিসেম্বরের শেষ দিকে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ১২ দিনের শীতকালীন অবকাশ রয়েছে। ২০ ডিসেম্বর রোববার থেকে শুরু হয়ে এ ছুটি চলবে ২৯ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত।

ছুটি শুরুর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১২ দিনের ছুটি ভোগ করবেন।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ছুটি শুরু হবে ১৭ ডিসেম্বর। এ ছুটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এর আগের দিন ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

সব মিলিয়ে কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে টানা ১৮ দিনের ছুটি থাকবে।

মাদরাসায় ছুটি কত দিন

সরকারি ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ছুটি শুরু হবে ১৩ ডিসেম্বর। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

ছুটির আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘ অবকাশ পাবেন।

এ ছুটির মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬ সালের নির্ধারিত ছুটি শেষ হবে। এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি ব্যবহার করে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান আরও দুই দিন বেশি ছুটি দিতে পারে। সে ক্ষেত্রে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অতিরিক্ত ছুটি ভোগের সুযোগ পাবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!