ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২০, ২৪ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
সিরাজগঞ্জ আদালত। ছবিঃ ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় চাঞ্চল্যকর গৃহবধূ হাজেরা খাতুন হত্যা মামলায় স্বামী মো. বাবু মন্ডলকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন, আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ।

মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার হাজেরা খাতুনের সঙ্গে একই এলাকার বাবু মন্ডলের বিয়ে হয়। সংসারে সাকিব নামে দুই বছরের সন্তান আছে।

এজাহারে উল্লেখ করা হয়, বিয়ের পর থেকে পারিবারিক কলহর জের ধরে হাজেরা খাতুনকে মাঝে মাঝেই মারধর  করতো স্বামী বাবু। একপর্যায়ে গত ২০১১ সালের ৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় হাজেরা খাতুনের বাবা নুরুল হুদা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!