ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১২:৫৪, ৪ মার্চ ২০২০
গোপালগঞ্জে অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন ( ছবি: ডেইলি বাংলাদেশ)

গোপালগঞ্জের সরকারী এসকে কলেজের অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চরভদ্রাসন সরকারী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার সকাল দশটার দিকে কলেজ চত্তরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।  

অধ্যক্ষ প্রফেসর মো: বিলাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড: আবুল খায়ের মো: রিজভী মাহমুদ,সহকারী অধ্যাপক রঞ্জন কুমার ঘোষ,মো: ফরিদুল ইসলাম,ড: মো: আবদুস সালাম, প্রভাষক মো: মিজানুর রহমান,মো: মহিবুর রহমান,মো: কবির হোসেন,যুধিষ্ঠির বিশ্বাস,সোহাগ মিয়া প্রমূখ।

বক্তারা ১ মার্চ অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!