এইচএসসি: কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় প্রকাশিত ফলে দেখা গেছে, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাশ। পরীক্ষায় মোট ৯২ হাজার ১৬২ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার ৭২৭ জন। সর্বমোট জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বলেন, এবার এইচএসসি পরীক্ষার ফলাফল শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পরীক্ষার ফলাফল সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইআইআইএন ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইটে এবং পরীক্ষার্থীরা মোবাইল এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজেদের পরীক্ষার ফলাফল জানতে পারছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল পরিসংখ্যান মোতাবেক এবারও এইচএসসি পরীক্ষায় ছাত্রদের চেয়ে মেয়েদের ফলাফল ভালো হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রী ৫৫ হাজার ৪৩৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৮ হাজার ৪১৫জন। ছাত্র ৩৬ হাজার ৭২৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থী।
শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী, এবার এইচএসসি পরীক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শতভাগ পাস করেছে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে এবং কোনো পরীক্ষার্থী পাস করেননি ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসিতে বিগত বছরের চেয়ে পাসের হার কিছুটা কমেছে। ২০২৫ পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন দুই হাজার ৭০৭ জন।
নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বলেন, ইংরেজি ও উচ্চতর গণিতে ফেলের হার বেশি থাকায় এবার মোট ফলাফলে প্রভাব পড়েছে।