ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
এসএসসি ও সমমানের পরীক্ষা

কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৮.৪২

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৪, ২৮ জুলাই ২০২৩
কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৮.৪২
ফাইল ফটো

এসএসসি ও সমমানের পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। 

এই বোর্ডের অধীনে চলতি বছর পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৮২ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী। এতে পাস করেছে ১ লাখ ৪৩ হাজার ২১৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৪ জন শিক্ষার্থী।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মাদ ড. মো আসাদুজ্জামান।

Advertisement

তিনি জানান, গত বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ২৮ শতাংশ। এবার পাসের হার কমেছে ১৩ শতাংশের বেশি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: পাসের হার
লিংক সফলভাবে কপি হয়েছে!