ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোমতীতে ভেসে উঠল চিকিৎসকের ছেলের মরদেহ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১২, ১ জানুয়ারি ২০২০
গোমতীতে ভেসে উঠল চিকিৎসকের ছেলের মরদেহ
ফাইল ছবি

কুমিল্লার গোমতী নদী থেকে এক চিকিৎসকের ছেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে সদর উপজেলার পালপাড়া সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহাদাত আলী খান শাবাত নগরীর বিষ্ণুপুর এলাকার ডা. লিয়াকত আলী খানের ছেলে। তিনি নগরীর মিডল্যান্ড হাসপাতালের শেয়ার হোল্ডার ছিলেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, দুপুরে পালপাড়া সেতুর নিচে মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যার পর গোমতী নদীতে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!