ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৪, ১৫ সেপ্টেম্বর ২০১৯
কিশোরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পুলেরঘাটে রোববার সকালে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

নিহতের নাম হৃদয় এবং গুরুতর আহত অপর আরোহীর নাম নোমান।

পাকুন্দিয়া থানার ওসি মফিজুর রহমান জানান, ঢাকাগামী একটি অনন্যা পরিবহনের বাস কিশোরগঞ্জগামী মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয় মারা যান। গুরুতর আহত নোমানকে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হচ্ছে।

Advertisement

ডেইলি বাংলাদেশ/জেএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!