ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

ওয়ানডে, টি-টোয়েন্টি নয়, আফ্রিদী টেস্টের ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৩, ২৮ এপ্রিল ২০২০
ওয়ানডে, টি-টোয়েন্টি নয়, আফ্রিদী টেস্টের ক্রিকেটার!
শহীদ আফ্রিদী ও শোয়েব আখতার

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদী ওয়ানডে, টি-টোয়েন্টির চেয়ে টেস্টে ভালো ক্রিকেটার বলে মনে করেন দেশটির স্পিডস্টার শোয়েব আখতার।

নিজের ইউটিউব চ্যানেলে আফ্রিদীর প্রশংসা করে আখতার বলেন, আফ্রিদি ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। যদি সে টেস্ট খেলতো, তবে আরো ভালো করতে পারতো।

ওয়ানডের চেয়ে টেস্টে আফ্রিদি ভালো ক্রিকেটার উল্লেখ করে সাবেক এই গতিদানব বলেন, আমি সব সময়ই বলেছি ওয়ানডের তুলনায় টেস্টেই বেশি ভাল আফ্রিদী। আফ্রিদীকেও এটি বলেছি আমি। টেস্ট নিয়ে তাকে উৎসাহ দিয়েছি।

ব্যাটিং-এর চেয়ে আফ্রিদীর বোলিং বেশি শক্তিশালী বলে মনে করেন আখতার। তিনি বলেন, আমি বিশ্বাস করতাম, ব্যাটিংয়ের চেয়ে আফ্রিদীর বোলিংটাই অনেক বেশি শক্তিশালী। তার বোলিংয়ে বৈচিত্র্য ছিলো। পরিস্থিতি অনুযায়ী উইকেট শিকার করতে পারতো সে।

টেস্ট ছেড়ে ওয়ানডে খেলাটা আফ্রিদির উচিৎ হয়নি বলে মত আখতারের। তিনি বলেন, ২০১০ সালে টেস্ট ক্রিকেট ছাড়েন আফ্রিদী। টেস্ট ক্রিকেট ছেড়ে দেয়া ঠিক হয়নি তার। টেস্টে তো ভালো করেছে সে। কিন্তু সে নিজের ইচ্ছায় টেস্ট ছেড়ে দেয়। কারণ ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পছন্দ করতো আফ্রিদী।

ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!