ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

উচ্চ রক্তচাপ ও হৃদপিণ্ডের সমস্যা দূর করবে জাফরান

সাদিকা আক্তার 
প্রকাশিত: ২০:২০, ২৮ জানুয়ারি ২০২০
উচ্চ রক্তচাপ ও হৃদপিণ্ডের সমস্যা দূর করবে জাফরান
ফাইল ফটো

বিশ্বের সবচেয়ে দামী মশলা জাফরান। স্যাফরন বা কেশর নামেও এটি পরিচিত। মশলাটি নামী-দামী অনেক খাবারে ব্যবহৃত হয়। 

খাদ্যদ্রব্য ছাড়াও দামি প্রসাধন সামগ্রী হিসেবেও জাফরান ব্যবহার্য। প্রাচীনকালে জাফরান গায়ে মাখা হতো সৌন্দর্য বাড়ানোর জন্য। তবে জাফরানের কাজ শুধু সৌন্দর্য চর্চায় সীমাবদ্ধ নয়। জাফরানের মধ্যে রয়েছে অসাধারণ ঔষধি গুণও।  

> গবেষণায় দেখা যায়, জাফরান দৃষ্টিশক্তি উন্নত করতে এবং চোখের ছানি পড়া সমস্যা প্রতিরোধে কাজ করে।  
 
> জাফরানে রয়েছে পটাশিয়াম যা উচ্চ রক্ত চাপ ও হৃদপিণ্ডের সমস্যা জনিত রোগ দূর করে।

Advertisement

> হজমে সমস্যা এবং হজম সংক্রান্ত যেকোনো ধরনের সমস্যা দূর করতে সহায়তা করে জাফরান।

> সামান্য একটু জাফরান নিয়ে মাড়িতে ম্যাসেজ করলে মাড়ি, দাঁত এবং জিহ্বার নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।  

> জাফরানের নানা উপাদান আমাদের মস্তিষ্ককে রিলাক্স করতে সহায়তা করে, এতে করে মানসিক চাপ ও বিষণ্নতা জনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়৷

> ত্বকে সৌন্দর্য বাড়ায় এবং বলিরেখা দূর করতে সহায়তা করে জাফরান। 

> নিয়মিত জাফরান সেবনে শ্বাস প্রশ্বাসের নানা ধরনের সমস্যা যেমন অ্যাজমা,পারটুসিস, কাশি এবং বসে যাওয়া কফ দূর করতে সহায়তা করে।

> জাফরানের ক্রোসিন নামক উপাদানটি অতিরিক্ত জ্বর কমাতে সহায়তা করে।

> জাফরানে আছে অনিদ্রা দূর করার জাদুকরী ক্ষমতা। ঘুমোতে যাওয়ার আগে গরম দুধে সামান্য জাফরান মিশিয়ে পান করলে অনিদ্রা সমস্যা দূর হবে।  

> যষ্ঠিমধু এবং দুধের সঙ্গে জাফরান মিশিয়ে মাথায় লাগালে চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। 

> জাফরানের অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান বাতের ব্যথা, জয়েন্টে ব্যথা, মাংসপেশির ব্যথা এবং দুর্বলতা দূর করতে অব্যর্থ ঔষধ।

> জাফরানে আছে ম্যাঙ্গানিজ, যা রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে। নিয়মিত খাদ্য তালিকায় অল্প পরিমাণে জাফরান রাখলে উপকার পাওয়া যাবে।

সূত্র: জিনিউজ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!