ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আশা জাগিয়ে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪১, ২৩ নভেম্বর ২০১৯
আশা জাগিয়ে ফিরলেন সৌম্য
ফাইল ফটো

ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হতে টাইগারদের লক্ষ্য ৩০২ রান। শুরুটা দারুণ হলেও সবাইকে হতাশ করে আউট হলেন সৌম্য সরকার। উড়ন্ত সূচনার পর প্রথম উইকেট পতন হলো বাংলাদেশের। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রান।  

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন সৌম্য সরকার ও নাইম শেখ। শুরু থেকেই বোলারদের উপর চড়াও হন সৌম্য। প্রথম পাঁচ বলেই হাকান ২ চার ও একটি ছক্কা। সৌম্য ঝড়ে দারুণ শুরুর আশা দেখেছিল টাইগার সমর্থকরা। তবে বেশিক্ষণ টিকলেন না তিনি। তৃতীয় অভারেই স্লিপে ধরা পড়েন। ৬ বলে ১৫ রান করেন এ ড্যাশিং ওপেনার। 

এর আগে শনিবার সকাল ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইমার্জিং টিম। নাজিরের সেঞ্চুরিতে ৩০১ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। ৩ উইকেট শিকার করেন সুমন খান। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!