ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

আমাশয় সারবে দূর্বা ঘাসে!

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৪:১২, ৭ জানুয়ারি ২০২০
আমাশয় সারবে দূর্বা ঘাসে!
ছবি: সংগৃহীত

কেটে গেলে দূর্বা ঘাসের রস লাগালেই রক্ত বন্ধ হয়, একথা সবারই জানা। তবে জানেন কি? আগাছাজাতীয় এই ঘাসের রয়েছে মূল্যবান ওষুধি গুণ। 

রক্তক্ষরণ, চুল পড়া, চর্মরোগ, দন্তরোগ ও আমাশয়ে বেশ উপকারী দূর্বা ঘাস। জেনে নিন আগাছা মনে করা দূর্বা ঘাসের ওষুধি গুণ- 

> বমি বমি ভাব বন্ধের জন্য দূর্বা ঘাসের রস ২ থেকে ৩ চামচ অল্প চিনির সঙ্গে মিশিয়ে এক ঘণ্টা পর পর খাবেন। বমি ভাব কেটে গেলে খাওয়া বন্ধ করে দিন।

Advertisement

> মুখ, নাক ছাড়াও শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত পরলে দূর্বা ঘাসের রসের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে খেলে এই রোগের উপশম হয়।

> শ্বেত প্রদাহজনিত দূর্বলতায় দূর্বা ঘাস ও কাঁচা হলুদের রস সমপরিমাণ মিশিয়ে খেলে রোগীরা উপকৃত হবেন।

> আমাশয়ে দূর্বা ঘাসের রস ২ থেকে ৩ চামচ ও ডালিম পাতার রস ৪ থেকে ৫ চামচ মিশিয়ে প্রতিদিন ৩ থেকে ৪ বার খান। আমাশয় ভালো হয়ে যাবে। 

> প্রস্রাবে কষ্ট হলে দূর্বার রস, দুধ ও পানি মিশিয়ে খেলে উপকার পাবেন। তবে অর্শ্বরোগ থাকলে এটা খাওয়া যাবে না।

> গর্ভধারণে অসমর্থ নারীরা দূর্বা ও আতপ চাল এক সঙ্গে বেটে বড়া করে খেতে পারেন। ভাতের সঙ্গে এই বড়া সপ্তাহে তিন-চারদিন খেলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!