[ খবর ]
আদমদীঘিতে গাজীপুরফেরত আরো একজনের করোনা
ফাইল ছবি
বগুড়ার আদমদীঘিতে গাজীপুরফেরত আরো একজনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
নতুন এই আক্রান্ত ব্যক্তি আদমদীঘি উপজেলার চাঁপাপুরের বাসিন্দা। মঙ্গলবার রাতে তার শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান।
এ নিয়ে আদমদীঘি উপজেলায় মোট ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বর্তমানে চারজন সুস্থ হয়েছেন।
.png)
ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, গত ২৫ মে কোরবার আলী গাজীপুর থেকে নিজ বাড়িতে আসার পথে ২৭ মে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা দিয়ে চাঁপাপুর তার নিজ বাড়িতে আসেন।
মঙ্গলবার রাতে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!