[ দেশজুড়ে ]
আখাউড়া পৌর কর্মীরা প্রবীণদের ‘স্যার’ ডাকবেন
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় সেবা নিতে আসা সিনিয়র সিটিজেনদের ‘স্যার’ বলে সম্বোধন করবেন মেয়র থেকে শুরু করে সব কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সবাইকে এ আদেশ মেনে চলার নির্দেশ দেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। পৌর পরিষদের সিদ্ধান্তের পর এ আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মেয়র ও কাউন্সিলররা বিষয়টি মেনে চলতে হবে।
পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, সোমবার পৌর পরিষদের সভায় সেবা নিতে আসা সিনিয়র সিটিজেনদের ‘স্যার’ সম্বোধন করার প্রস্তাব উত্থাপন করা হয়। এতে সভার অন্যান্য সদস্যরা সম্মতি জানান।
তিন আরো বলেন, মুজিব বর্ষকে সামনে রেখে প্রবীণদের সম্মান জানাতেই আমাদের এ উদ্যোগ। সরকার ৬৫ বছর বয়সীদের ভাতা দিচ্ছে। সেই মোতাবেক সেবা নিতে আসা প্রবীণদের ‘স্যার’ বলে সম্বোধন করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!