ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অসহায় শিল্পীদের পাশে যশ রাজ ফিল্মস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪, ৪ এপ্রিল ২০২০
অসহায় শিল্পীদের পাশে যশ রাজ ফিল্মস
ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে এখন লকডাউন ভারত। আর তাই ঘরবন্দী দেশটির জনগন। এতে বিপাকে পড়েছে বলিউডের শুটিং সহকারীরা যারা ‘রোজ’ হিসেবে ইনকাম করে। তাদের সহায়তায় এবার এগিয়ে এসেছে জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস।

বলিউডের সেটিং ডিপার্টমেন্ট, ছুতার মিস্ত্রি, আলোকসজ্জাকার, জুনিয়র শিল্পী, স্পট বয়সহ দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করেন এমন শিল্পীদের দেড় কোটি রুপি সহায়তার ঘোষণা দিয়েছে এই প্রযোজনা সংস্থাটি। তারা যাতে সঙ্কটকালীন সময়ে মৌলিক প্রয়োজন মেটাতে পারে সে জন্যই এমন উদ্যোগ।

সহায়তা প্রয়োজন এমন শিল্পীদের খোঁজ করছে যশ রাজ ফিল্মস এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও তারা সংগ্রহ করেছে। এসব অ্যাকাউন্টে সরাসরি অর্থ সহায়তা দেবে যশ চোপড়া ফাউন্ডেশন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!