ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে ৩ ডাকাত আটক

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৩, ২১ সেপ্টেম্বর ২০২৬
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে ৩ ডাকাত আটক
সংগৃহীত ছবি।

ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেলে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আটককৃতরা হলেন- চর মোজাম্মেলের শাহাজাহান বাহিনীর সদস্য আলমগীর, আব্বাস মাঝি ও আলমগীর মাঝি। সোমবার ভোরে কোস্ট গার্ডের একটি টিম এই অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা দীর্ঘদিন ধরে ডাকাতি, চাঁদবাজীসহ নানা অপরাধ সংগঠিত করছিলেন। 

কোস্টগার্ড জানিয়েছে, তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেলে একদল ডাকাত দল  ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে সোমাবার ভোরে কোস্টগার্ড বেইস ভোলার একটি টিম বিশেষ অভিযানের মাধ্যমে তাদের আটক করে। অভিযান চলাকালে ডাকাতদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, চারটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত  জিনিসপত্র জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।

Advertisement

কোস্টগার্ডের দাবি, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
ট্যাগ: আটক ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!