নন্দিনীর দিওয়ালি উদযাপন রাজবীরের ছবি বুকে আগলে
রাজবীর ও নন্দিনীর প্রেমের গল্প রিয়্যালিটি শো ‘বগি বস’-এর রঙিন পর্দা থেকে শুরু হয়েছিল। আর এখন সেই প্রেম নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। সম্প্রতি নন্দিনী সেই ঘর থেকে বেরিয়ে গেলেও রাজবীরের সঙ্গে সম্পর্কের ম্যাজিক একটুও ফিকে হয়নি। দিওয়ালিতে সেই সম্পর্কের গভীরতা দেখা গেল আরও একবার।
বিগ বসের বাড়ি মানেই তো নিত্যনতুন নাটক, ইমোশন আর সম্পর্কের সমীকরণ। সেই ঘরের অন্দরেই চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে একে অন্যের খুব কাছে এসেছিলেন রাজবীর ও নন্দিনী। বিগ বসের ঘরের লাইভ ফিড বা এপিসোডগুলোতে এই জুটির সমীকরণ বাকিদের থেকে একটু আলাদা ছিল। কখনো একসঙ্গে সুখে-দুঃখে একে অন্যের পাশে থাকা, কখনো গভীর চোখে চোখ রেখে মনের কথা শেয়ার করা- সব মিলিয়ে তাদের রসায়ন দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিল।
বিগ বসের ঘর থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতেই দিওয়ালি সেলিব্রেট করলেন নন্দিনী। কিন্তু প্রশ্ন হলো- সেখানে রাজবীর এলেন কীভাবে?
উত্তরটা লুকিয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়! দিওয়ালির রাতে পরিবারের সঙ্গে আনন্দ উদযাপনের ছবি শেয়ার করেছেন নন্দিনী। আর সেই পোস্টের প্রথম ছবিতেই রয়েছে এক দারুণ চমক- সামনে রাখা নন্দিনীর ফোন, আর সেই ফোনের স্ক্রিনজুড়ে ভেসে রয়েছে রাজবীরের ছবি! বিশেষ বন্ধুকে ফোনের ফ্রেমে আটকে রেখেই দিওয়ালির ছবি পোস্ট করেছেন নন্দিনী। আর তাতেই নেটদুনিয়ায় হুহু করে চড়ছে উত্তেজনার পারদ।
বিগ বস থেকে বেরিয়ে আসার পর তাদের সম্পর্কের সমীকরণ ঠিক কোন দিকে এগোবে, তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। নন্দিনীর এই বিশেষ পোস্ট যেন সেই জল্পনায় নতুন করে ঘি ঢেলেছে।
বিগ বসের পর্দার প্রেম কি তবে সত্যিই রূপ নেবে বাস্তবের মাটিতে? রাজবীর ও নন্দিনী কি এবার আর রাখঢাক না রেখে নিজেদের সম্পর্কের কথা খোলাখুলি স্বীকার করবেন?