ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

মেসি ২০২৭ সালে আর্জেন্টিনায় খেলবেন!

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:২৮, ১০ নভেম্বর ২০২৬
মেসি ২০২৭ সালে আর্জেন্টিনায় খেলবেন!
ছবি: সংগৃহীত

লিওনেল মেসি গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনার সবশেষ ম্যাচে জাতীয় দলের জার্সি শেষবারের মতো পরেছিলেন। ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডকে আর কখনো আর্জেন্টিনা হয়ে খেলতে দেখা যাবে না। তবে সেই একই মাঠে আবার তিনি নামতে যাচ্ছেন, এমনটাই জানিয়েছেন ইন্টার মায়ামি কোচ কিলি গঞ্জালেজ।

জানুয়ারিতে প্রাক-মৌসুমের প্রস্তুতি হিসেবে মায়ামি রিভার প্লেটের বিপক্ষে ম্যাচ খেলবে বলে নিশ্চিত করেছেন মেসিদের কোচ। ওই মাসের দ্বিতীয় ভাগে মনুমেন্তাল স্টেডিয়ামে হবে ম্যাচটি এবং মেসিকে সেই ম্যাচে খেলতে দেখা যেতে পারে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কিংবা বিস্তারিত জানা যায়নি।

শার্লটের বিপক্ষে ৩-৩ গোলে মায়ামির ড্রয়ের পর আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘আমার জন্য, সেই পরিস্থিতি নিশ্চিত।’ প্রাক-মৌসুমে আর্জেন্টিনার মাঠে ম্যাচ আয়োজনের ব্যাপারে আলোচনা চলছে বলে তিনি জানালেন, ‘এটার সম্ভাবনা খুবই প্রবল। অবশ্যই রিভার প্লেটের মতো আর্জেন্টিনার দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা সবসময় ভালো। কিন্তু সেটা ঘটার আগে অনেক পথ বাকি আছে।’

যদি ম্যাচটি হয়, তাহলে আবারও মনুমেন্তাল স্টেডিয়ামে দেখা যাবে মেসিকে। এবার তিনি খেলবেন মায়ামির জার্সি পরে। এই প্রীতি ম্যাচ জাতীয় দলের সাবেক অধিনায়কের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!