ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

অর্থ জোগাতে ‘মোনালিসা’ বিক্রি করতে পারে ফ্রান্স!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৮, ২০ মে ২০২০
অর্থ জোগাতে ‘মোনালিসা’ বিক্রি করতে পারে ফ্রান্স!
লিওনার্দো ভিঞ্চির বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা অন্যতম

মোনালিসা নাম জুড়েই যেন হাঁসি। এ হাসিতেই লুকিয়ে আছে নানান রহস্য! মনকাড়া এ হাসির জন্য কয়েক শতাব্দী ধরে সারা দুনিয়ায় আলোচনার বিষয় ‘মোনালিসা’। এবার করোনাভাইরাসে সৃষ্ট সংকট মোকাবিলায় বিখ্যাত শিল্পকর্মটি বিক্রি করে দিতে পারে ফ্রান্স।

ফ্রান্সের স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান ফেবারনোভাল-এর প্রতিষ্ঠাতা স্টেফানে ডিস্টিঙ্গুইন জানিয়েছেন, লিওনার্দো ভিঞ্চির আঁকা শিল্পকর্মটি বিক্রি করা হতে পারে। ল্যুভের মিউজিয়ামে থাকা শিল্পকর্ম মোনালিসা বিক্রি করা হলে অনেক বেশি দাম পাওয়া যাবে। আর তা দিয়ে এই সংকট মোকাবেলা করা সহজ হবে।

জানা গেছে, মোনালিসা পেতে অন্তত ৫০ বিলিয়ন ইউরো খরচ করতে হবে। এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে বিখ্যাত চিত্রকর্ম কারা কিনতে পারেন সে সম্পর্কেও নিজের মতামত জানিয়েছেন স্টিফেন ডিস্টিংগুইন। তিনি বলেন, বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোসের জন্য ৫০ বিলিয়ন হচ্ছে তার আয়ের এক-তৃতীয়াংশ মাত্র।

লিওনার্দো ভিঞ্চির বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা অন্যতম।  এই চিত্রকর্মের যত বয়স, এটা নিয়ে বিতর্কও তত পুরোনো। সাধারণ মানুষ তো বটেই বড় বড় শিল্প বোদ্ধারাও মাথার চুল ছিঁড়েছেন মোনালিসার মুখের অভিব্যক্তির রহস্য উদঘাটনে।

এদিকে ফ্রান্সে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ৮০ হাজার আটশ নয়জন এবং মারা গেছে ২৮ হাজার ২২ জন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!