মুসলীম নারী স্বাস্থ্যকর্মীদের জীবাণুমুক্ত সার্জিক্যাল হিজাব
ডা. ফারাহ শাহিরা রোসলানের উদ্যোগ। যুক্তরাজ্যে কর্মরত মালয়েশিয়ান বংশোদ্ভূত চিকিৎসক ডা. ফারাহ শাহিরা রোসলান সর্বপ্রথম একবার ব্যবহারযোগ্য জীবাণুমুক্ত সার্জিক্যাল হিজাব তৈরি করেন। প্রশিক্ষণকালীন সময়ে সংক্রমণ নিয়ন্ত্রণের (Infection Control) নিয়ম মেনে সাধারণ হিজাব পরার কারণে তাঁকে অস্ত্রোপচারকক্ষ থেকে সরে যেতে হয়েছিল, যা তাঁকে এই উদ্ভাবনে অনুপ্রাণিত করে।
কর্মস্থলে হিজাব পরার কারণে সংক্রমণ নিয়ন্ত্রণের নিয়ম মেনে একবার অস্ত্রোপচারকক্ষ থেকে সরে যেতে হয়েছিল মালয়েশিয়ান চিকিৎসক ডা. ফারাহ শাহিরা রোসলানকে। সেই অভিজ্ঞতা থেকেই মুসলিম নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য একবার ব্যবহারযোগ্য (ডিসপোজেবল) জীবাণুমুক্ত সার্জিক্যাল হিজাব তৈরি করেছেন তিনি।
যুক্তরাজ্যের লিংকনশায়ারে বসবাসকারী ফারাহ কয়েক বছর আগে ইউনিভার্সিটি হসপিটালস অব ডার্বি অ্যান্ড বার্টন এনএইচএস (ইউএইচডিবি) ট্রাস্টে শিক্ষার্থী থাকাকালে এই উদ্যোগ শুরু করেন। অস্ত্রোপচারকক্ষে হিজাব ব্যবহারের ক্ষেত্রে সংক্রমণ নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ থেকেই এর প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি।
অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে আছেন, ঠিক তখনই আপনাকে বিনয়ের সাথে বাইরে চলে যেতে বলা হলো। কারণ? আপনার মাথার হিজাব!
ঘটনাটা যুক্তরাজ্যের এক হাসপাতালের। মেডিকেল স্টুডেন্ট ফারাহ শাহিরা রোসলানকে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল। হাসপাতালের যুক্তি, সারাদিন পরা সাধারণ হিজাব জীবাণুমুক্ত বা স্টেরাইল নয়, এতে রোগীর ইনফেকশনের ঝুঁকি থাকে।
ফারাহর সামনে তখন দুটো রাস্তা। হয়, ধর্মীয় বিশ্বাস বিসর্জন দিয়ে হিজাব খোলা। না হয়, সারাজীবনের স্বপ্ন সার্জন হওয়ার আশা ছেড়ে দেওয়া।
যেকোনো সাধারণ মানুষ হলে হয়তো ভেঙে পড়তেন বা সিস্টেমকে দোষ দিয়ে পিছিয়ে আসতেন। কিন্তু মালয়েশিয়ায় জন্ম নেওয়া এই মেয়েটা হাল ছাড়েননি।
তিনি ভাবলেন, বিশ্বাস আর ক্যারিয়ারের মধ্যে যেকোনো একটা কেন বেছে নিতে হবে? দুটোই একসাথে কেন নয়?
যেমন ভাবা, তেমন কাজ!
নিজের জন্মভূমি মালয়েশিয়ার হাসপাতালগুলোর আইডিয়া নিলেন, আর যুক্তরাজ্যের সাপ্লায়ারদের সাথে বসে দিনরাত খাটতে শুরু করলেন।
উদ্দেশ্য একটাই, এমন একটা হিজাব বানানো, যা হবে একদম পাতলা, আরামদায়ক, পিন ছাড়াই পরা যায় এবং সবচেয়ে বড় কথা, একবার ব্যবহারযোগ্য ও শতভাগ জীবাণুমুক্ত!
তাঁর এই কাজে দারুণ সাপোর্ট দিলেন তাঁর মেন্টর ও কনসালটেন্ট সার্জন গিল টিয়ার্নি।
বিবিসি রেডিও ডার্বিকে ফারাহ জানান, তিনি সারা দিন একই হিজাব পরে থাকতেন, যা পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক থেকে আদর্শ ছিল না। একবার সংক্রমণ নিয়ন্ত্রণের নিয়ম অনুযায়ী তাকে অস্ত্রোপচারকক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর বিষয়টির সমাধান খুঁজতে কাজ শুরু করেন তিনি।
মালয়েশিয়ায় মেডিকেল শিক্ষা নেওয়ার সময়কার অভিজ্ঞতা ও উপকরণ কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কাপড় দিয়ে হিজাবের নকশা ও ব্যবহার পরীক্ষা করেন ফারাহ।
পরে এমন একটি হিজাব তৈরি করেন, যা ধর্মীয় পোশাকের বিধান বজায় রাখার পাশাপাশি অস্ত্রোপচারকক্ষের সংক্রমণ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাও পূরণ করে। এই ডিসপোজেবল জীবাণুমুক্ত সার্জিক্যাল হিজাব পরে মুসলিম নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সংক্রমণ নিয়ন্ত্রণের নিয়ম মেনে অস্ত্রোপচারকক্ষে কাজ করতে পারছেন।
২০১৯ সালের শেষ দিকে যুক্তরাজ্যের রয়েল ডার্বি হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু হলো দেশের প্রথম ডিসপোজেবল স্টেরাইল সার্জিক্যাল হিজাব। সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা বানাতে হাসপাতালের খরচও পড়ে নামমাত্র!
যে মেয়েটাকে একদিন নিয়মের দোহাই দিয়ে অপারেশন থিয়েটার থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই মেয়েটাই পুরো যুক্তরাজ্যের চিকিৎসা ব্যবস্থার নিয়ম বদলে দিলেন। তাঁর এই একটা উদ্যোগের কারণে আজ হাজারো মুসলিম নারী ডাক্তার ও নার্স বুক ফুলিয়ে অপারেশন থিয়েটারে কাজ করছেন।
সিস্টেমের দোহাই দিয়ে বসে না থেকে, সিস্টেমটাকেই বদলে দেওয়ার নামই আসল লিডারশিপ!