ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্বশুরবাড়ি থেকে অস্ত্র-গুলিসহ যুবক আটক

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
প্রকাশিত: ০৭:১০, ৫ ফেব্রুয়ারি ২০২০
শ্বশুরবাড়ি থেকে অস্ত্র-গুলিসহ যুবক আটক
ছবি : ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ মো. আলমগীর নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার চান্দের সাটিয়া ওই যুবকের শ্বশুর আব্দুস সাত্তারের বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

আলমগীর ময়মনসিংহ সদর থানার শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে।

Advertisement

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, অপরাধ সংঘটিত করার উদ্দেশে ঘটনার দিন আলমগীর রিভলবার নিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

গৌরীপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আলমগীরের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালী থানায় চুরি, ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত থাকার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!