[ খবর ]
স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে অস্ট্রেলিয়া ফেরত ঢাবি শিক্ষক
ফাইল ছবি
অস্ট্রেলিয়া থেকে ফিরে স্বেচ্ছায় কোয়ােন্টাইনে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। করোনা থেকে নিজেকে দূরে রাখতেই ১৪ মার্চ এ সিদ্ধান্ত নেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন ওই অধ্যাপক। এরপর তিনি ১৪ মার্চ তিনি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যান। তার পরিবারের সদস্যরা সবাই সুস্থ আছেন এবং যথাযথ নিয়ম মেনেই কোয়ারেন্টাইনে আছেন।
তিনি জানান, ওই অধ্যাপকের পরিবারের কোনো সদস্য করোনাভাইরাসে আক্রান্ত নন। তবে তিনি অস্ট্রেলিয়া থেকে আসার পর তারা সবাই কোয়ারেন্টাইনে আছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!