ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

স্বাস্থ্য বিশেষজ্ঞের সতর্ক বার্তায় রেগে গেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৭, ১৪ মে ২০২০
স্বাস্থ্য বিশেষজ্ঞের সতর্ক বার্তায় রেগে গেলেন ট্রাম্প
ছবি: ডোনাল্ড ট্রাম্প ও অ্যান্টোনি ফাউসি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্রে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কিন্তু এর মধ্যেই আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে ঘিরে দেশটির অর্থনৈতিক খাত ও বিদ্যালয়গুলো খোলার ব্যাপারে সায় দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এত দ্রুত শিল্পাঞ্চল ও বিদ্যালয় খুলে দিলে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির রোগ সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্টোনি ফাউসি। তবে ফাউসির এই মন্তব্যে ব্যাপক চটেছেন ট্রাম্প।

এ বিষয়ে বুধবার হোয়াইট হাউজে এক আলোচনায় ট্রাম্প বলেন,‘আমার কাছে এটা কোনো গ্রহণযোগ্য উত্তর না। বিশেষ করে যখন বিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত আসে।’

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালেরগে এন্ড ইনফেসসিয়াস ডিজিজের পরিচালক ফাউসি আরো সতর্কতা দিয়ে জানান, লকডাউন এখনই তুলে ফেলার ফলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মকাবে ছড়াতে পারে। যেখানে এরইমধ্যে দেশটিতে রেকর্ড ৮৫ হাজারের বেশি মানুষ মারা গেছে, ধস নেমেছে অর্থনীতিতে।

ট্রাম্প বলেন, ‘একটি ব্যাপার মেনে নেয়া যেতে পারে তা হলো, বেশি বয়সের অধ্যাপক বা শিক্ষকরা যাতে এখন ক্লাস না নেন। আমি মনে করি তাদের আরো কয়েক সপ্তাহ অপেক্ষা করা উচিৎ।’

এর আগে গত এপ্রিলে এক রিটুইটে ফাউসির ওপর ক্ষেপেছিলেন ট্রাম্প। ফাউসি তখন জানিয়েছিলেন লকডাউন হলেই জনজীবন রক্ষা হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী/এসএএম
লিংক সফলভাবে কপি হয়েছে!