[ দেশজুড়ে ]
দুর্ঘটনায় মৃত গরুর মাংস রেস্তোরাঁয় বিক্রি
পানসি রেস্তোরাঁ, সুনামগঞ্জ
সুনামগঞ্জে একটি রেস্টুরেন্টে মরা গরুর মাংস রান্না করে বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় সার্কিট হাউসের কাছে সড়ক দুর্ঘটনায় একটি গরু মারা যায়। ওই গরুটির মাংস এনে রান্না করে বিক্রি করছিল পানসি রেস্তোরাঁ কর্তৃপক্ষ। খবর পেয়ে রেস্তোরাঁর তিনজনকে আটক করে পুলিশ।
সদর থানার ওসি শহিদুর রহমান জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়চ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!