ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

সড়কে মাথাবিহীন যুবক, ভয়ংকর ভিডিও প্রকাশ

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ২১:১৪, ২৬ ফেব্রুয়ারি ২০২০
সড়কে মাথাবিহীন যুবক, ভয়ংকর ভিডিও প্রকাশ
ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট

সোশ্যাল মিডিয়ার কল্যাণে পৃথিবীর অদ্ভুত বিষয়ের পাশাপাশি ভয়ংকর ঘটনার সাক্ষী হচ্ছেন নেটিজেনরা। যখনই কোনো ভয়ংকর কিছু ঘটে, ঠিক তখনই লোকেরা ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। সম্প্রতি একটি মাথাবিহীন যুবকের হাঁটার ভিডিও ইউটিউব, ফেসবুক, ইন্সটাগ্রাম ও টুইটারে আপলোড করা হয়। এতে ভয়ংকর ভিডিওটি দেখে হতভম্ব নেটিজেনরা।

ফেব্রি এডিক্সন নামের একটি ইউটিউভ চ্যানেলে ওই ভিডিওটি আপলোড করা হয়। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আপলোড হয় বলে এনডিটিভি জানায়।

ওই ভিডিওতে দেখা যায়, গায়ে শার্ট ও শর্ট প্যান্ট ও স্যান্ডেল পরে সড়কে হাঁটছে মাথা ছাড়া এক যুবক। সে হেঁটে হেঁটে সড়ক পার হচ্ছিল। তখন সড়কে থাকা অনেক গাড়ির ফাঁকে ফাঁকে পার হয় মাথাবিহীন ওই যুবক।

Advertisement

তবে ভয়ংকর এ দৃশ্য দেখে আশপাশের কাউকে ভয় পেতে দেখা যায়নি। সবাই নিজের মতো করে চলাচল করছেন। ভিডিওটির সত্যতা নিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি খোঁজ নেয়। তবে এখনো ভিডিওটি সম্পাদনা করা নাকি আসল তা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।

>>ভিডিও দেখতে ক্লিক করুন<<

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!