ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফতুল্লার পাগলায় ডিবির অভিযান ২ মাদক বিক্রিতাকে গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ১২ নভেম্বর ২০২৬
ফতুল্লার পাগলায় ডিবির অভিযান ২ মাদক বিক্রিতাকে গ্রেফতার
ইয়াবা ও গাজাসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১১ নভেম্বর) বিকেলে পাগলা ধোপাতিতা এলাকায় মিঠুন ও রাব্বির মাদক স্পটে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—আঃ রহমান (২৬) ও মুনসুর (২০)। তারা মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মিঠুন ও রাব্বির সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

 

জেলা পুলিশের তথ্যমতে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় জেলাব্যাপী মাদক ও অস্ত্র উদ্ধারের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির ‘ক’ জোনের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লা থানাধীন পাগলা ধোপাতিতা এলাকায় অভিযান চালায়।

 

অভিযানে মিঠুন ও রাব্বির  দুই সহযোগিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পুলিশ আরও জানায়, মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত মিঠুন ও রাব্বিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে ফতুল্লা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

 

ডেইলি-বাংলাদেশ/নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!