ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুঃখ-ভেজা রজনী ভুলে দলে ফিরছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৪, ১৬ মার্চ ২০২৩
দুঃখ-ভেজা রজনী ভুলে দলে ফিরছেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপের মতো কাতার বিশ্বকাপে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে নিজের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির মনে রাখার মতো বিশ্বকাপ হলেও পর্তুগিজ তারকার জন্য গেল বিশ্বকাপ ছিল দুঃখের। তবে দুঃখ-ভেজা রজনী ভুলে জাতীয় দলে ফিরছেন আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের মালিক রোনালদো।  

২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে লিখটেনস্টেইন ও আইসল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে পর্তুগাল। সেখানে রোনালদোকে রেখে স্কোয়াড সাজান স্প্যানিশ কোচ রবার্তো মার্টিনেজ। 

রোনালদোর এখন  ৩৮। অনেকেই ধারণ করেছিল,  এই বুঝি তার ক্যারিয়ার শেষ। তবে রোনালদো তো আর দমে যাওয়ার পাত্র নন। ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়ে নিজের জাত চেনাচ্ছেন তিনি। ৯ ম্যাচে গোলও করে করেছেন আটটি। 

Advertisement

রোনালদোর ডাক পাওয়া নিয়ে কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ‘জাতীয় খেলা সবাইকে আমরা সুযোগ দিতে চাই। রোনালদো দলের জন্য অনেক কিছু করেছেন। এখনও তিনি সেরা ছন্দে আছেন। দলের জন্য তাকে প্রয়োজন। রোনালদো জানেন বড় মঞ্চে কীভাবে ম্যাচ জেতাতে হয়। আমি আনন্দিত তাকে সুযোগ দিতে পেরে।’

২০০৩ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা রোনালদো এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৯৬টি আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন ১১৮টি। যা বিশ্বের যেকোনো জাতীয় দলের হয়ে সর্বোচ্চ। 

আগামী ২৪ মার্চ লিখটেনস্টেইনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই শুরু করবেন পর্তুগাল। সেখানে খেলবেন রোনালদো। 
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!