ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

ফের ওয়ার্ক ফ্রম হোমে বিসিবি, চলবে টাইগারদের অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৮, ১ সেপ্টেম্বর ২০২০
ফের ওয়ার্ক ফ্রম হোমে বিসিবি, চলবে টাইগারদের অনুশীলন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

মহামারি করোনার কারণে গত মার্চ থেকেই বন্ধ ছিল দেশের সব ধরনের ক্রিকেট। আর তাই বাসা থেকেই করা হতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সকল প্রশাসনিক কাজ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেয় বিসিবি। তবে ফের বিসিবির প্রশাসনিক কাজগুলো বাসা থেকে করার নির্দেশ দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে বিসিবি বন্ধ থাকলেও চলবে টাইগারদের অনুশীলন।

মঙ্গলবার এমনটাই গণমাধ্যমে জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি জানান করোনা পরিস্থিতি এখনো বাংলাদেশে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তাই বিসিবির কর্মীদের সতর্ক রাখার জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি সপ্তাহের জন্য কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

প্রধান নির্বাহী বলেন, এটা সার্বিক নিরাপত্তার জন্য। বলতে পারেন আমাদের পরিকল্পনার একটি অংশ। মানুষ সাধারণত একটি অভ্যাসে অভ্যস্ত হয়ে গেলে রিল্যাক্স হয়ে যায়। যদি কারো মধ্যে উপসর্গ দেখা দেয় সেটা ভাবনার বিষয়। তো সেকারণেই এই সতর্কতা। ঠিক ওয়ার্ক ফ্রম হোম বলা যাবে না। কেননা আমরা শনিবার থেকে আবার অফিস শুরু করবো। 

আগামী সপ্তাহ থেকে আবারও অফিস থেকে কাজ শুরু করবে বিসিবি।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!