স্পেন এবার টাইব্রেকারে বিশ্বকাপ জিতল
স্পেন প্রায় দুই মাসের ব্যবধানে দুটি বিশ্বকাপ জয়ের নজির গড়ল। গত জুলাইয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্বপ্নের শিরোপা উঁচিয়ে ধরে ইয়ামাল-রদ্রিরা। এবার অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ট্রফিও জয়ের স্বাদ পেল স্পেন। রোববার টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন।
পোল্যান্ডের লজে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে পারেনি। পরে পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় পায় স্পেন। স্পেনের গোলরক্ষক লাইয়া লোপেজ দুটি শট ঠেকিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এই ফাইনালে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন। ২০২২ সালে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছিল স্পেন। দুই বছর পর তৃতীয়বারের মতো শিরোপা জেতে উত্তর কোরিয়া। ফাইনালে খেলা কয়েকজন ফুটবলার ২০২৪ সালের অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিলেন। সেবার পেনাল্টি শুটআউটে স্পেনকে হারিয়ে শিরোপা জিতেছিল উত্তর কোরিয়া। এই জয়ের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে নারী ফুটবলে স্পেনের সাফল্যের ধারাও অব্যাহত থাকল।
.png)
গত এক দশকে দেশটি দুটি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, দুটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং একটি সিনিয়র নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে। পুরুষ ফুটবলেও স্পেনের সাফল্য রয়েছে। লুইস দে লা ফুয়েন্তের দল বর্তমানে বিশ্ব ও ইউরোপের চ্যাম্পিয়ন।