[ খেলা ]
ম্যান সিটির আগামী মৌসুমের জার্সি উন্মোচিত
নতুন জার্সিতে স্টার্লিং ও অ্যাগুয়েরো
ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন শুরুর প্রত্যয়ে আগামী মৌসুমের জার্সি উন্মোচন করেছে ম্যানচেস্টার সিটি। এবারের জার্সিতে নিজেদের চিরন্তন আকাশি রঙকে প্রাধান্য দিলেও ডিজাইনে বেশ পরিবর্তন এনেছে দলটি।
বৃহস্পতিবার নিজেদের অফিশিয়াল টুইটারে আগামী মৌসুমের জন্য নিজেদের হোম জার্সির ছবি প্রকাশ করে ম্যানসিটি। এছাড়া নতুন মৌসুমের থিম হিসেবে একটি ভিডিওবার্তাও আপলোড করেছে ক্লাবের জার্সি স্পন্সর পুমা।
ভিডিওবার্তায় নিজেদের নতুন করে ভেঙে গড়ার প্রত্যয়ের কথা বলা হয়েছে। আগের কয়েকটি সফল মৌসুমের পর চলতি মৌসুমে লিগ শিরোপার স্বাদ থেকে বঞ্চিত হয়েছে সিটিজেনরা। সেই ক্ষতের কথা মনে করিয়ে দিয়ে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়া বোঝাতে আকাশী রঙের মাঝে সাদা নকশা করা হয়েছে, যা অনেকটা ভাঙা কাঁচের মতো দেখাচ্ছে।
নতুন মৌসুমের জার্সি গায়ে ফটোশ্যুট করেছেন অ্যাগুয়েরো, রহিম স্টার্লিংরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে নতুন জার্সির ব্যাপারে ইতিবাচক মন্তব্যই বেশি দেখা গেছে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!