[ খবর ]
সিলেটে চিকিৎসক-পুলিশসহ নতুন শনাক্ত ৬৬
ছবি: সংগৃহীত
সিলেটে চিকিৎসক-পুলিশসহ আরো ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৫৩ জন হলো।
শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, কলেজের পিসিআর ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৬৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৯ জন, ফেঞ্চুগঞ্জে তিনজন, বিয়ানীবাজারে তিনজন ও গোয়াইনঘাটে একজন রয়েছেন।
.png)
জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন ও মারা গেছেন ২৩ জন।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনাভাইরাস
লিংক সফলভাবে কপি হয়েছে!