এ বিষয়ে এবিএম সুমন বলেন, সৌরভ কুণ্ডু ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার সহকারী পরিচালক ছিলেন। তখন থেকেই তার সঙ্গে আমার সখ্যতা। সিনেমাটির গল্প আমার কাছে বেশ ভালো। তাই এতে কাজ করতে আমি আগ্রহী হয়েছি।
সৌরভ কুণ্ডু বলেন, এবিএম সুমন যে চরিত্রটি করছেন, সে চরিত্রে তিনি ছাড়া আমি আর কাউকে ভাবতে পারিনি। আমি গল্প শোনানোর সঙ্গে সঙ্গে তিনি কাজ করতে রাজি হয়ে যান। আশা করছি দর্শকদের সময়োপযোগী ও ভালো লাগার মতো একটি সিনেমা উপহার দিতে পারবো।
.png)
সুমন ছাড়াও ‘গিরগিটি’তে অভিনয় করছেন তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, দীপু ইমাম, মিলি বাসার, হামিদুর রহমান ও খালেকুজ্জান। সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাহজাহান সৌরভ।