হরহামেশাই বলিউড ডিভাদেরকে আমরা সুন্দর শাড়িতে দেখতে পায়। লক্ষ করে দেখবেন, তারা কোন ধরনের শাড়ির সঙ্গে কেমন করে চুল সেট করেছে। তবেই আপনার অভিজ্ঞতা হবে। এমন পাঁচটি চুলের স্টাইল দেখুন:
আনুশকা শর্মা
.png)
এই অভিনেত্রী হালকা সবুজ রঙের ফুলের শাড়ি পরেছেন। এমন ধাঁচের শাড়ির সঙ্গে আপনিও মাঝখানে একটু সিঁথি করে পেছনে চুলগুলো খোপা করে নিতে পারেন। ঘরে বসেই আপনি এভাবে চুল বাঁধতে পারবেন। পার্লারে যাওয়ার প্রয়োজন নেই।
কারিনা কাপুর
আপনি যদি কারিনার মতো এমন চকচকে বা ঝলমলে শাড়ি পরেন তবে মাঝ বরাবর সিঁথি করে চুল খুলেই রাখতে পারেন। আপনাকে অত্যন্ত স্নিগ্ধ দেখাবে। যারা চুল কার্ল করতে ভালোবাসেন তারা সামান্য কোকড়া করেও নিতে পারেন।
কাজল
কাজলের মতো কাজ করা ভারী শাড়ি পরেছেন? সামনে একটু ফুলিয়ে পনিটেইল করে নিন। ব্যাস, ছোট বা বড় চুলের এই সাজ সবাইকে মানিয়ে যায়।
মাধুরী দীক্ষিত
গ্ল্যামার কুইন মাধুরী এতিহ্যবাহী রেশম সিল্কের শাড়ি গায়ে জড়িয়েছেন। মাঝে সিঁথি করে চুল টেনে খোপা করেছেন তিনি। খোপায় ব্যবহার করেছেন স্নিগ্ধ বেলি ফুলের মালা।
শিল্পা শেঠি
শিল্পা কালো রঙের চুনরি ধাঁচের একটি শাড়ি পরেছেন। চুল হালকা কার্ল করে তিনি বাম দিকে সিঁথি করে চুল খোলা রেখেছেন। এভাবে আপনিও পরীক্ষামূলকভাবে পছন্দের শাড়ির সঙ্গে চুলের সাজ দিয়ে দেখতে পারেন, কি অপরুপ সুন্দরী লাগছে আপনাকে!
ডেইলি বাংলাদেশ/জেএমএস